সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

মানসিক স্বাস্থ্য রক্ষায় আসছে নীতিমালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

মানসিক স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন তিনি।

ঢাবি ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি, নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট (ঢাবি) এবং এশিয়ান কগনেটিভ বিহেভিয়ার থেরাপি অ্যাসোসিয়েশন এ সম্মেলনের আয়োজন করে। ৬ষ্ঠ এশিয়ান কগনেটিভ বিহেভিয়ার থেরাপি (সিবিটি) সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘মেন্টাল হেলথ গ্যাপ ইন এশিয়ান কান্ট্রিজ: স্কোপ অফ সিবিটি’। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অত্যধিক আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে শিশুদের মানসিক অসুস্থতা হতে পারে। আজকে আমাদের দেশে এত বেশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, শিশু-কিশোররা পর্যন্ত এতবেশি কম্পিউটার ট্যাব ব্যবহার করে; এখান থেকে অনেক ক্ষেত্রে তাদের মানসিক অসুস্থতা আসতে পারে। তাদেরকে পরিবারের ভালোবাসা দিয়ে সুস্থ করতে হবে।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হক, এশিয়ান সিবিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অধ্যাপক জাং হাই কুন, আয়োজক কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ কামরুজ্জামান মজুমদার বক্তৃতা করেন।

তিন দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশসহ ১৩টি দেশের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্টসহ বিভিন্ন পেশাজীবী।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ