গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের
প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৮:৫৭ রাত
নিউজ ডেস্ক

আজ শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) ঢাকা মহানগর উত্তরের ভাটারাধীন, ইসলামি আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত হয়—সংগঠনটির মাসিক আলোচনা সভা।

সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ। বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের সভাপতি—অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণরায় অনুযায়ী সংস্কার ও সংবিধান সংশোধন করুন। ৭২ এর সংবিধানের দোহাই দিয়ে গণরায়কে অবজ্ঞা করা যাবে না। এই গণরায় এমনি এমনি আসেনি। রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ে এই গণরায়ের প্রতিফলন ঘটেছে। তাই জনগণের রায় অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধন বাস্তবায়ন করতে হবে। জনগণের ভোট-ই সংবিধানের শক্তি। জুলাই বিপ্লবের মধ্যদিয়ে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা করেছিল জনগণ। দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকার ব্যর্থ হলে চরম খেসারত দিতে হবে। এই সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।’

জুলাই-যোদ্ধাদের সুরক্ষা নীতিমালার বিষয়ে সরকারকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, ‘জুলাই-যোদ্ধারা যে প্রত্যাশা নিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছিল, সেই প্রত্যাশা পূরণই হবে তাদের সবচাইতে বড় প্রাপ্তি ও সুরক্ষা। ফ্যাসিবাদ পুনর্বাসন হলে এই জুলাই যোদ্ধাদেরকে ফাঁসিতে ঝোলাবে। তখন তো আর এ জুলাই-যোদ্ধা সুরক্ষা নীতিমালা কোন কাজে আসবে না। রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদ ও স্বৈরাচার হওয়ার পথ চিরতরে বন্ধ করে দিতে হবে।’

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আরও উপস্থিত ছিলেন—নগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতি ওয়ালি উল্লাহ, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মোঃ মাছউদুর রহমান, ডাঃ মুজিবুর রহমান, মুফতী নিজাম উদ্দীন, শরীফুল ইসলাম, আলহাজ্ব আলাউদ্দিন, মুফতি সিরাজুল ইসলাম, মাসুম বিল্লাহ, মুফতি মুস্তাকিম বিল্লাহ, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতি সাব্বির আহমদ, রাকিবুল ইসলাম প্রমুখ।

জেডএম/