মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শ্বশুরের সাথে আলোচনা সময়ের অপচয়: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্নফাঁস নিয়ে গত ২ ফেব্রুয়ারি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। যাতে তিনি লিখেন, 'প্রশ্নফাঁসের মূল হোতা কে সেটা খুঁজে বের করা সরকারেরই দায়িত্ব। কিন্তু আমরা আর চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নষ্ট হয়ে যাক। আমাদের বাঁচান, আগামীর প্রজন্মকে বাঁচান।'

সেই স্ট্যাটাসে ইমরানের এক অনুসারী মন্তব্য করেন, 'আপনার শ্বশুর আর শাশুড়ি এ ব্যাপারে ভাল বলতে পারবেন। আমাদের ভাবি সাহেবানও জেনে থাকতে পারে মূল হোতা কে বা কারা!'

এর উত্তরে ইমরান এইচ সরকার বলেন, 'সেটা তাদের বলাই ভালো। আমি ভাই নিরীহ মানুষ!'

উল্লেখ্য, বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামাতা ইমরান এইচ সরকার। প্রশ্নফাঁস নিয়ে ইমরানের ওই স্ট্যাটাসটিতে ১৪ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার ওই পোস্টটি শেয়ার করা হয়েছে ১৭৯ বার। এতে অনেক মন্তব্য এসেছে।

ওই স্ট্যাটাসে আরেক ব্যক্তি লিখেন, 'স্ট্যাটাস না দিয়ে আপনার শ্বশুর (শিক্ষামন্ত্রী) এর সাথে আলোচনা করুন। জাতি উপকৃত হবে।' ওই মন্তব্যের উত্তর ইমরান লিখেছেন, '(শ্বশুরের সঙ্গে আলোচনার) অনেক চেষ্টা করেছি। সময়ের অপচয় ছাড়া কিছু না।'

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ