শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

আজ জাতীয় গ্রন্থাগার দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

‘বই পড়ি, স্বদেশ গড়ি’ স্লোগানে দেশে এবারই প্রথম পালিত হচ্ছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০১৮। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী এই দিবসটি পালন হচ্ছে আজ। এ উপলক্ষ্যে গতকাল বিকালে শাহবাগ গণগ্রন্থাগারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণগ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আশীষ কুমার সরকার গ্রন্থাগার দিবসের অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেন।

দিনটিকে ঘিরে নেওয়া কর্মসূচীর মধ্য আছে উদ্বোধনী র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯ টায় উদ্বোধনী র‌্যালীর পর বিকালে দিবসটির তাৎপর্য সম্পর্কে জাদুঘরের প্রধান মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মূল আলোচক হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত।

বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এম.পি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন(রিমি)এম. পি। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশীষ কুমার সরকার বলেন, গ্রন্থাগার শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্র বৃদ্ধি করে। গ্রন্থাগার দিবস উদযাপনের মাধ্যমে এই ক্ষেত্রটা আরও বৃদ্ধি পাবে।

তরুণদের বইপড়া ও গ্রন্থাগার ব্যবহার নিয়ে তিনি বলেন, তরুণরা যতক্ষণ পাঠাগারে থাকে ততক্ষণ তারা খারাপ কাজ থেকে দূরে থাকে। পাঠাগার ব্যবহারের মাধ্যমে যুব সমাজকে নিজেদের বিকশিত করার ধারণা ছড়িয়ে দেওয়ার জন্যই জাতীয় পর্যায়ে গ্রন্থাগার দিবস পালন করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ