ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ ও তুরস্কের ইস্তাম্বুল সায়েন্স এন্ড কালচার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম আন্তর্জাতিক নুরসি সম্মেলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন ও আরসি মজুমদার অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
‘লিবিং ইন পিচ এন্ড হারমোনি : দ্য রিসালায়ে নুর পার্সপেক্টিভ’ শীর্ষক সম্মেলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান ড. মোহাম্মদ ইউসুফ।
ঢাকায় এ ধরনের উদ্যোগ কেন এবং কী ম্যাসেজ দিতে চায় এ সম্মেলন সেসব বিষয়ে ড. মোহাম্মদ ইউসুফের সঙ্গে কথা বলেছেন আওয়ার ইসলামের ঢাবি প্রতিনিধি ওয়ালি খান রাজু
আওয়ার ইসলাম : আরবি বিভাগের উদ্যোগে প্রথম বারের মতো দেশে আধুনিক তুরস্কের রূপকার বদিউজ্জামান সাঈদ নুরসি স্মরণে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, এখানে মূল আলোচ্য বিষয় কী?
ড.মোহাম্মাদ ইউসুফ: আপনি জেনে থাকবেন বদিউজ্জামান সাঈদ নুরসি ছিলেন তুরস্কের
এক মহানায়ক, তিনি একাধারে ছিলেন মুফাসসির, বুদ্ধিজীবী ও সুফী-সাধক। যিনি ছিলেন একজন অরাজনৈতিক ইসলামি ব্যক্তিত্ব,তার প্রণীত রিসালায়ে নুর ছিল মুসলিম জাহানসহ সমগ্র মানবজাতির জন্য অমূল্য এক সম্পদ।
তিনি তার রিসালায়ে নুরে মানুষের আধ্যাত্মিক, নৈতিক উন্নয়নের প্রতি জোর দিয়েছেন। মানুষের ঈমানের তাহকিকি উন্নয়নের প্রতি তিনি জোর দিয়েছেন।
তার যেই থিম তুরস্ক থেকে সারা বিশ্বব্যাপী ছড়িয়েছে তা যাতে বাংলাদেশেও প্রসারিত হয়,
রিসালায়ে নুরের শিক্ষা যাতে এদেশেও ছড়িয়ে পড়ে সেটিই আমাদের এ সম্মেলনের মূল আলোচ্য বিষয়।
আওয়ার ইসলাম: এ সম্মেলনে কয়টি দেশ এখানে অংশ নেবে এবং কোন ধরনের ব্যক্তিরা অংশ নেবেন?
ড. মোহাম্মাদ ইউসুফ : বাংলাদেশ, সৌদি আরব, ভারত, ইথিওপিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন।
নুরসি সম্মেলন এর আগে বিশ্বের বিভিন্ন দেশেও অনুষ্ঠিত হয়েছে, এর ধারাবাহিকতায় এ বছর বাংলাদেশেও অনুষ্ঠিত হতে যাচ্ছে, মূলত নুরসি চিন্তক, বিশ্বব