মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদি নাগরিকদের বিয়ে এত ব্যয়বহুল কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক

বিয়ের কথা ওঠলেই ব্যয়ের সমুদ্র নেমে আসে সৌদি নাগরিকদের মাথায়। কমিউনিটি সেন্টারগুলোর বিলাসবহুল আয়োজন চোখ ধাঁধিয়ে যায়। বিপুল সংখ্যক অতিথিতে সরব থাকে অনুষ্ঠান।

সৌদি আরবে বিয়ে ব্যয়বহুল করতে নাগরিকদের মধ্যে প্রায়ই প্রতিযোগিতা চলে। দেখানো আয়োজন চলে কে কার থেকে কত বেশি অতিথি দাওয়াত দিতে পারে। কে বেশি সাজ-সজ্জায় অন্যকে ছাড়িয়ে যেতে পারে।

কিন্তু এই ব্যয়বহুল আয়োজন দেখা যায় অধিকাংশই সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে করা হয়। মূলত টাকার দিকে না তাকিয়ে প্রত্যেকেই চায় একসঙ্গে তাদের সব আত্মীয়-সজনকে দেখতে। চায় বিয়ের অনুষ্ঠান স্মরণীয় করতে। তাই তাদের অতিথিরাও মন ভরে আনন্দ করে।

সৌদি আরবের আহমদ আল-সাইদলানী সম্প্রতি বিয়ে করেছেন। বিয়েতে তার আর্থিক খরচের হিসেবে উঠে এসেছে মিডিয়ায়। যা নিয়ে চলছে আলোচনা।

বিয়েতে তার খরচ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমার প্রাথমিক বাজেট ছিল প্রায়  ২ কোটি টাকা (বাংলাদেশি)। আমার ইচ্ছে ছিলো এর মধ্যেই অনুষ্ঠান অ্যাপার্টমেন্ট ভাড়া, আসবাবপত্র বাসরসজ্জা ও খবার-দাবার সব শেষ করবো। কিন্তু সব শেষ করতে আমার প্রায় আরো ৫০ লক্ষ টাকা বেশি খরচ হয়েছে।

বিশেষ করে মেহমান আর সাজসাজ্জা অসাধারণ করতেই এত বেশি খরচ হয় বলে জানান তিনি।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ