সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

আমি ড. নই ডক্টরেট করিনি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মামুনুল হক
লেখক ও মুহাদ্দিস

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কোনে বন্ধু আমাকে ডক্টর অভিধায় অভিহিত করছেন ৷ গত ১০ ডিসেম্বর'১৭ আমাদের এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয় ৷ এই সমাবর্তনে আমি এমএসএস (অর্থনীতি) অর্থাৎ মাস্টার্সের সনদ লাভ করি৷

কে বা কারা আমার সমাবর্তনে যোগদানের প্রাতিষ্ঠানিক রীতির আলোকে গাউন পরিহিত ছবি প্রচার করেন৷ আর অনেকে এই ছবিকে ডক্টরেট খেতাবের প্রমাণ মনে করে আরো একধাপ এগিয়ে গেছেন৷ এখন তারা আমার নামের শুরুতে ড. জুড়ে দিচ্ছেন৷ এটা নিতান্তই তাদের ভুল ধারণা৷

কিছু বিশেষ কারণে আমি এশিয়ান ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতাও করি৷ আমি সেখানকার পার্টটাইম লেকচারার বা খণ্ডকালীন প্রভাষক৷ অনেকে প্রফেসর বা অধ্যাপক হিসাবে আমাকে প্রচার করেন৷ এটাও মস্তবড় একটা ভুল৷

আমাদের কওমি শিক্ষাব্যবস্থার কারি সাহেব, হাফেজ সাহেব, মুদাররিস, মুহাদ্দিস, শায়খুল হাদিস পরিভাষাগুলোতে যেমন তফাৎ আছে সাধারণ শিক্ষাব্যাস্থায়ও রয়েছে৷ বিষয়গুলো তালগোল পাকিয়ে ফেললে অনেক সময় বিব্রতকর পরিবেশ তৈরি হয়৷

আমরা সাধারণ মানুষের সামনে হাস্যকর বা খেলো হয়ে যাই৷ সকলের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান রইল!

বাংলাদেশের ৬ ভাই : যে বাগানে ফুটেছে জোড়া ফুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ