মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ছুটির দিনে রান্নাঘরে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন তিনি। তার পরও একটু সুযোগ পেলেই ছুটে যান রান্নাঘরে। গত শনিবার ছুটির দিনে গণভবনে এক পাকা রাঁধুনির ভূমিকায় নিজের ব্যক্তিগত রান্নাঘরে সময় কাটালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবনের রান্নাঘরে চুলার সামনে দাঁড়িয়ে কিছু একটা রান্না করছেন। চুলার ওপরে রয়েছে খাবারভর্তি দুটি ডেকচি।

সম্প্রতি দ্বিতীয়বার রাঁধুনির ভূমিকায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দুটি ছবি ভাইরাল হয়েছে ফেসবুকসহ নানা সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ফেসবুকে ছবি দুটি শেয়ার করার পর শুরু হয় শেখ হাসিনার প্রতি সাধারণ মানুষের মুগ্ধতা প্রকাশ।

এদিকে এই ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। এসব মাধ্যম ব্যবহারকারীরা নানা উপমা ব্যবহার করলে শেয়ার দিচ্ছেন ছবিগুলো।

এর আগে ২০১৩ সালের জুলাইয়ে একমাত্র ছেলে, কম্পিউটার বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে নিজ হাতে পোলাও রান্না করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সে সময় জন্মদিনে মায়ের রান্না পোলাও নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সজীব ওয়াজেদ। সেখানে তিনি লিখেছিলেন, ‘প্রধানমন্ত্রী আমার জন্য মোরগ-পোলাও রান্না করছেন। আমি যত পোলাও খেয়েছি, তার রান্নাই সবচেয়ে সেরা।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ