মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

মালয়েশিয়ায় ধরপাকড়, আটক ৫০ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মালয়েশিয়ায় ৫০ বাংলাদেশি আটক হয়েছে। শুক্রবার সকালে দেশটির অভিবাসন বিভাগের চালানো এক অভিযানে তাদের আটক করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে ১৩ হাজার রিঙ্গিত নগদ অর্থ জব্দ করা হয়। মালয়েশিয়ার স্টার অনলাইনের খবরে বলা হয়, এছাড়া একটি মানবপাচার চক্রের হোতাকে আটক করা হয়। তার নাম ‘এবং বাংলা’ এবং বয়স ৪৩।

অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলি বলেন, কয়েক সপ্তাহের নজরদারির পর তার বিভাগের কর্মকর্তারা শাহ আলম এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে ৫০ জন বাংলাদেশিকে পাওয়া যায়। এদের বেশিরভাগই অভিবাসন বিভাগের কালোতালিকাভুক্ত। তারা ঢাকা থেকে প্রথমে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছায়। সেখান থেকে নৌকাযোগে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে।

তিনি আরো জানান, আটককৃতদের বয়স ২০ থেকে ৪৫ এর মধ্যে। এদের অনেকে আগে মালয়েশিয়ায় ছিল। অবৈধভাবে কাজ করা অথবা কাজের অনুমোদন মেয়াদোত্তীর্ন হওয়ার কারণে তাদের গ্রেফতার করা হয়েছিল। এ কারণে তাদের নাম ওঠে কালোতালিকায়। ফলে তাদের বৈধ পথে মালয়েশিয়ায় আসার সুযোগ ছিল না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ