সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

এবার মোবাইল নিয়ে সতর্ক করলেন মুফতি সৈয়দ ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমীরুল মুজাহিদ্বীন শাইখুল হাদিস আল্লামা মুফতি সাইয়্যেদ ফয়জুল করীম বলেছেন, মোবাইল একটি ভয়াবহ ফেতনা। যা যুব সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। মোবাইলের কারনে যুবকদের পড়ালেখার ক্ষতি হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে।

তিনি বলেন, অনেকে মোবাইলের মাধ্যমে পরকীয়ায় আসক্ত হয়ে সংসারে অশান্তি ডেকে আনছে। তাই মোবাইলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

কুমিল্লা জেলা মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায়, কুমিল্লা বিশ্বরোড আক্রাম আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম আরো বলেন, ‘সুন্নত হল ফরজ ইবাদাতের পাহারাদার, ফরজ ঠিক মত পালনের জন্য অবশ্যই সুন্নাতের অনুসরণ করতে হবে। যারা শুধু ফরজ মানে, সুন্নত অস্বীকার করে তারা গোমরাহ

তিনি বলেন, দুনিয়া-আখিরাতে সফল হতে হলে এবং হাশরের ময়দানে রাসুল সা. এর সুপারিশ পেতে হলে সুন্নাতের অনুসরণের বিকল্প নেই’।

আলহাজ্ব কামরুল হাসান খোকনের সভাপতিত্বে উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান করেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা উত্তরের সাধারণ সম্পাদক, মাওলানা মুজাম্মিল হক ফারুকী, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহকারী প্রশিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, কুমিল্লা সদরের যশপুর মাদ্রাসার মুদাররিস মাওলানা আমানুল্লাহ, মাওলানা হাফেজ আহমদসহ দেশবরেণ্য আরো বহু ওলামায়ে কেরাম।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ