বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সীমানা টপকে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের হামলা : নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে  আঘাত হানল ভারতীয় সেনাবাহিনী। ‘টার্গেটেড কিলিং’-এর জবাব ‘ক্রশ বর্ডার রেড’। গত বছরের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর পর ভারতীয় সেনা আবারও এই ধরনের হামলা করল।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, গতকাল সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ পাক অধিকৃত কাশ্মীরের রাওলাকোটের রুখ চাকরি সেক্টরে এই ‘ক্রশ বর্ডার’ হামলা চালানো হয়েছে। হামলা চালায় ভারতীয় সেনা।হামলায় ৩ পাক সেনা-জওয়ানের মৃত্যু হয়েছে।

গুরুতর আহত হয়েছেন আরও এক পাক জওয়ান। পাকিস্তানের তরফেও এই হামলার কথা স্বীকার করে নেওয়া হয়েছে।
সূত্রের খবর, নিহত পাক জওয়ানদের নাম সাজ্জাদ, আব্দুল রহমান এবং এম উসমান। আহত জওয়ানের নাম এ হুসেন।

ভারত যে ধরনের হামলা চালিয়েছে, তাকে সামরিক পরিভাষায় ‘ক্রশ বর্ডার রেড’ বলা হয়। অর্থাৎ, নিয়ন্ত্রণ রেখা টপকে সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো।

গত শনিবার জম্মু-কাশ্মীরে ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান সেনার হামলায় প্রাণ হারিয়েছিলেন এক মেজর-সহ চার ভারতীয় সেনা। সে দিন ভারতীয় সেনা দলকে নির্দিষ্ট ভাবে নিশানা করেই হামলা চালানো হয়েছিল। সামরিক পরিভাষায় যার নাম ‘টার্গেটেড কিলিং’।

আনন্দবাজার পত্রিকা

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ