মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

কাল আফতাবনগর মাদাসায় ৩ দিনব্যাপী ইসলাহী ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর রাজধানীর আফতাবনগর আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম ঢাকার ৩ দিনব্যাপী ইসলাহী ইজতেমা। এতে দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাশরিফ আনবেন।

এছাড়াও, ইজতেমার প্রথম দিন ২৮ ডিসেম্বর দুপুর ১২টায়  ফেদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ. -এর খলিফাদের উপস্থিতিতে ফেদায়ে মিল্লাতের  চিন্তাধারা ও কর্মসূচীর ব্যাপক বাস্তবায়ন শির্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

ইজতেমার প্রথমদিনে স্বাগত বক্তব্য রাখবেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড-এর  মহাসচিব  মুফতি মোহাম্মদ আলী ।

তিনি আওয়ার ইসলামকে বলেন,  হযরত ফেদায়ে মিল্লাতের চিন্তাধারা ও কর্মসূচীর বাস্তবায়ন, বিশেষত মাকাতিব প্রতিষ্ঠা ও রদ্দে বাতিল বিষয়ে পরামর্শ ও পদক্ষেপ গ্রহণ করার উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। তিনি বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও  ধর্মপ্রাণ মুসল্লিদের ইজতেমায় উপস্থিত হওয়ার আহ্বান জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ