মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাড্ডায় সিরাত বিষয়ক গ্রন্থ ও ক্যালিগ্রাফি প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে এবার সপ্তাহব্যাপী পবিত্র কুরআন ও সিরাত বিষয়ক গ্রন্থ এবং ক্যালিগ্রাফি প্রদর্শনীর উদ্যোগ নেয়া হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনের উদ্যোক্তা অভিজাত প্রকাশনা সংস্থা মাকতাবাতুল ইসলাম। সঙ্গে মাকতাবাতুল আযহারও রয়েছে।

সপ্তাহব্যাপী এ আয়োজনে থাকছে উন্মুক্ত আলোচনা, পুরস্কার বিতরণী, পাঠচক্র ও নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ লেখক পাঠক ও ক্যালিগ্রাফি শিল্পীদের মিলনমেলা।

আগামী ২৯ ডিসেম্বর বিকেল ৩ টায় উদ্ভোধন হবে এ প্রদর্শনীর। চলবে ৫ জানুয়ারি ২০১৮ পর্যন্ত। রাজধানীর বাড্ডার আদর্শনগরে মাকতাবাতুল ইসলাম মিলনায়তনে বসবে এ আয়োজন।

প্রদর্শনী উদ্বোধন করবেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও জামিয়া নূরিয়া কামরাঙ্গির চরের প্রিন্সিপাল হাফেজ মাওলানা কারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আলেম, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, লেখক গবেষক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাদরাসাতুস সুফফার প্রিন্সিপাল মাওলানা আবু তাহের রাহমানী, কিশোর স্বপ্ন সম্পাদক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, ক্যালিগ্রাফি শিল্পী সাইফুল ইসলাম ও আরিফুর রহমান।

এছাড়াও উদ্বোধনী এ সময়ের আলোচিত লেখক, প্রকাশক, সম্পাদক, ইমাম, খতিব, সাংবাদিক, সিরাত গবেষক, কবি, শিল্পী, ছড়াকার ও তালিবুল ইলমগণ।

প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে শতাধিক প্রকার গ্রন্থে ৬০% পর্যন্ত মূল্যছাড়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

বিস্তারিত জানতে লাইক দিয়ে কানেক্ট থাকুন মাকতাবাতুল ইসলামের ফেসবুক পেইজে maktabatul islam

No automatic alt text available.


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ