মাওলানা মামুনুল হক
লেখক, গবেষক ও মুহাদ্দিস
পৌনে শতাব্দীকাল দৃঢ় কদমে পথ চলা তাবলীগ জামাতে শুনছি বিভেদের সূর৷ ষোল কোটি মুমিনের প্রাণস্পন্দন হেফাজতে ইসলামের ঘরে জ্বলছে তুষের আগুন৷ ক'দিন আগে মাওলানা জাফরুল্লাহ খানের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ব্রাকেটবন্দী নতুন খেলাফত আন্দোলন৷
এর আগে ভেঙ্গেছে নেযামে ইসলাম, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস৷ সর্বশেষ ভাঙ্গনের আগুনে জ্বলছে শতবর্ষী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম৷ জমিয়তের ভাঙ্গন এখন টক অব দ্যা কওমি মহল! চলছে নানা রকম বিশ্লেষণ৷
এই ভাঙ্গনে কে কতটুকু দায়ী, কার কতটুকু হাত রয়েছে এর পিছনে- নানা বিষয় উঠে আসছে আলোচনায়৷ অনেকে আবার বিষাদের সূরে তৃপ্তির ঢেকুর তুলতেও ভুল করছেন না৷ প্রতিদ্বন্দির দুঃসময় বলে কথা!
বাংলাদেশের জমিয়তে উলামায়ে ইসলাম ভেঙ্গে গেলে দ্বীন ও মিল্লাতের বিশাল ক্ষতি হয়ে যাবে, আর ঐক্যবদ্ধ থাকলে দেশে ইসলামি হুকুমত কায়েম হয়ে যাবে, এমনটা মনে করার যুক্তিসঙ্গ কোনো কারণ নাই৷ শুধু জমিয়ত নয়, বরং বাংলাদেশের কওমি মহলভিত্তিক কোনো রাজনৈতিক দলেরই দেশের রাজনীতিতে তেমন ভাইটাল অবস্থান নাই৷
তবে হ্যাঁ, গোটা কওমি মহল সম্মিলিতভাবে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে৷ তাদের আছে সমাজ ও রাজনীতিতে জোয়ার তৈরি করার মত প্রভাব৷ তাই ইসলামি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ বিশেষভাবে জমিয়তের নেতৃবৃন্দের কাছে সনির্বন্ধ অনুরোধ, আপনারা এমন কিছু করবেন না, যা ইসলামি রাজনীতিকে বাংলাদেশের মানুষের সামনে আরো বেশি হাস্যকর বিষয়ে পরিণত করে৷ ক্ষুদ্র দলীয় বিরোধ যেন আমাদের বৃহত্তর শক্তিকে হেয়প্রতিপন্ন না করে৷
মতপার্থক্য মানুষের স্বভাবজাত বিষয়৷ মতপার্তক্য তৈরি করতে বাড়তি কোনো শ্রম দিতে হয় না৷ কিন্তু মতৈক্য তৈরি করতে অনেক চেষ্টা-তদ্বির করতে হয়৷ আর মতপার্থক্য যেন বিরোধ-সংঘাতের কারণ হয়ে না দাঁড়ায়, সে জন্য তো রীতিমত করতে হয় সাধনা৷ গড়তে হয় ঐক্যের মজবুত বুনিয়াদ৷
দুঃখজনকভাবে আমরা ঐক্যের জপনাটা যত বেশি জপি, ঐক্যের জন্য আমাদের কর্মপরিকল্পনা ততটাই দুর্বল৷ এই যে এখন জমিয়তে উলামায়ে ইসলাম বিভক্ত হয়ে পড়ছে, এরপর à