মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কুষ্টিয়ায় তরুণ লেখক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
বিশেষ প্রতিবেদক

লেখকদের জাতীয় সংগঠন প্রতিষ্ঠার দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ (৭ ডিসেম্বর) বৃহস্পতিবার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলাভিত্তিক তরুণ লেখক সম্মেলন।

সম্মেলনে প্রবীণ লেখক ও মাদরাসা দারুর রাশাদের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ সালমান বলেন, একক প্রচেষ্টায়ই লেখক তৈরি হয়েছে।এখনো লেখক তৈরির প্রতিষ্ঠানিক কোনো ভিত্তি গড়ে ওঠেনি।

তিনি আরো বলেন, আপনাদের এ কর্মসূচির প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। যারা কাজ করবে তারাই এগিয়ে যাবে।

পাক্ষিক সবার খবর এর সম্পাদক আবদুল গাফফারের পরিচালনায় তরুণ লেখক সম্মেলনে সভাপতিত্ব করেন লেখক গবেষক ও রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমির মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

সভাপতির বক্তব্যে মাওলানা ফারুকী বলেন, লেখকদের জাতীয় সংগঠনের উদ্যোগ সময়ের সেরা উদ্যোগ।যা তরুণ লেখকদের এক কাতারে নিয়ে আসবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী, মাসিক আর রাশাদের সহযোগী সম্পাদক মাওলানা কামালুদ্দীন ফারুকী, তরুণ পরিচালক মুসাফির আবদুস সালাম।

এছাড়াও, আরো বক্তব্য রাখেন গল্পকার ইমদাদুল হক, সাংবাদিক খালিদ হাসান,লেখক হাবিবুল্লাহ বিন বাশার ও স্থানীয় সাংবাদিক ইবরাহিম খলিলসহ কুষ্টিয়া,চুয়াডাঙ্গা,মেহেরপুর ও ঝিনাইদহের তরুণ লেখকরা। আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ