সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

৭ গুণী লেখককে সম্মাননা দিয়েছে প্রবাসীকাল ডটকম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশ-বিদেশে সাড়া জাগানো বই প্রবাসের গল্প ২ এর ৭ জন সৌদি আরব প্রবাসী লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদককে প্রবাসিকাল ডটকমের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

রবিবার স্থানীয় সময় রাত ১০টায় পবিত্র মদিনা মুনাওয়ারার একটি রেস্টুরেন্টে এই লেখক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রবাসীকাল ডটকমের সম্পাদক, লেখক, গবেষক ও সাংবাদিক যাকারিয়্যা মাহমূদের সভাপতিত্বে এবং প্রবাসীকাল ডটকমের নির্বাহী সম্পাদক শাহাদাত হুসাইনের সঞ্চালনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের এই সম্মানানা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিটি প্রবাসীর জীবন-ই এক একটি গল্প। আর সেই গল্পগুলোর সাড়া জাগানো গল্পগ্রন্থ সিরিজ প্রবাসের গল্প। এ পর্যন্ত প্রবাসের গল্পের দুটি সিরিজ বের হয়েছে। আগামী আঠারোর বই মেলায় প্রবাসের গল্প ৩ প্রকাশের সার্বিক প্রস্তুতিও ইতোমধ্যেই শেষ হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদিনা সাংবাদিক পরিষদের সভাপতি মুছা আবদুল জলিল, বিশেষ অতিথি ছিলেন আরটিভি দর্শক ফোরামের সভাপতি, বিশিষ্ট শিক্ষনুরাগী এহসান উদ্দিন আহমদ ও মদিনা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী রাশেদ।

প্রধান অতিথি মুছা আব্দুল জলিল তার বক্তব্যে বলেন, সভ্যতা ও সমাজ বিনির্মাণে লেখকদের ব্যাপক ভূমিকা রয়েছে। তারা সমাজের আদর্শ মানুষ ও গুণীজন। সম্মান ও শুকরিয়া তাদের প্রাপ্য।

প্রবাসীকাল ডটকমের সম্পাদক যাকারিয়্যা মাহমূদ বলেন, কবি, লেখক ও সাহিত্যিকরা ইতিহাসের সাক্ষী। তারা দ্বীন, দেশ, মাটি ও মানুষের জন্য কাজ করেন। তারা সমাজের দর্পণ। নির্মোহ চিত্তের অধিকারী তাই বিত্তের টানে তারা হারিয়ে যান না, বরং এ দুয়ের মাঝে তারা সুন্দর একটি সমন্বয় ঘটান যা অন্যরা খুব সহজে পারেন না।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, প্রবাসী কবি ও সাংবাদিক ফ ই ম ফরহাদ, প্রবাসের গল্পের সম্পাদক শাহাদাত হুসাইন, বেঙ্গল ট্র্যাডিশন জেদ্দার প্রতিষ্ঠাতা, লেখক মোঃ হাসান মুরাদ, বিশিষ্ট কবি ও লেখক ফজলে এলাহি মুজাহিদ, মদিনা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক, সুলেখক মাসুম বিল্লাহ ফিরোজী, প্রবাসী লেখিকা মাহবুবা সুলতানা লায়লা ও প্রবাসী লেখক শাহাদাত আল মাহদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোকিতবার্তা পাঠক ফোরামের সভাপতি ব্যবসায়ী ও রাজনীতিবিদ রবিউল ইসলাম, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাওলানা মোহাম্মাদ রমজান আলী, আলোকিতবার্তা ও এফটিভির মদিনা প্রতিনিধি দেলোয়ার হোসেন সুমন, মিলেনিয়াম টিভির আতিকুল্লাহ, মোহনা টিভির মোহাম্মাদ শামিমসহ বিশিষ্ট প্রবাসী কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, বাবসায়ী ও বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।

সবশেষে এক প্রীতিভোজে বিভিন্ন মুখরোচক খাবার ও চাচক্রের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ