সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

নতুন আঙিকে বাজারে এলো ‘মধ্যপ্রাচ্যে হাফেজ্জী হুজুর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাফেজ্জী হুজুরের প্রতিটি পদক্ষেপ বাংলাদেশের জন্য তো বটেই, বিরাট এ পৃথিবীর জন্যই ছিলো গর্বের ব্যাপার। উপমহাদেশ পেরিয়ে ইরান, হেজায ও ইরাকেও হাফেজ্জী হুজুরের পদচিহ্ন আজও জাজ্বল্যমান।

কোমল হৃদয়ের অধিকারী আল্লাহর এ ওলির শুভাগমনে কেঁপে উঠেছিলো বাগদাদের রাজ সিংহাসন। সুপার পাওয়ার আমেরিকাকে সন্ত্রস্ত করা মহাপ্রতাপশালী সাদ্দামকে ছোট বাংলাদেশের অতি ছোট কামরাঙ্গীর চর থেকে গিয়ে বলেছিলেন— 'আমি এসেছি দীনের শর্ত নিয়ে। এ শর্তের ব্যাপারে আমি আপনার মত জানতে চাই।

আমি চাই কুরআন সুন্নাহর ভিত্তিতে আপনারা সন্ধি করে মুসলমানদের রক্তপাত বন্ধ করুন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- একজন মুসলমান হত্যা আল্লাহর কাছে পৃথিবী ধ্বংসের চেয়েও মারাত্নক।'

সমকালীন ইসলামের এ মহামনীষী হযরত হাফেজ্জী হুজুরের জীবনের প্রতিটি অধ্যায় ও পাঠই একেকটি আলোর মিনার। হুজুরের শুধু মধ্যপ্রাচ্যবিষয়ক অধ্যায়টি নিয়ে অসাধারণ এক গ্রন্থ রচনা করে গেছেন সুসাহিত্যিক অধ্যাপক আখতার ফারূক রহ.। 'মধ্যপ্রাচ্যে হাফেজ্জী হুজুর' শীর্ষক এ সুপাঠ্য গ্রন্থটি সম্পাদিত করে এবার প্রকাশ করলো মাকতাবাতুল হেরা।

মধ্যপ্রাচ্যে হাফেজ্জী হুজুর
অধ্যাপক আখতার ফারূক

প্রকাশক : মাকতাবাতুল হেরা
প্রচ্ছদ : হামীম কেফায়েত
মুদ্রিত মূল্য : ২০০ টাকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ