মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অপারেশন সম্পন্ন, শঙ্কামুক্ত মাওলানা রাশিদুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মাহমুদুল হাসান সিরাজী: দেশের আলেম ওলামা, বন্ধু বান্ধব ও পাঠক ভক্তদের দোয়ায় গতকাল লেখক ও গবেষক মাওলানা মুহাম্মাদ রাশিদুল হকের সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন আশংকামুক্ত। আলহামদুলিল্লাহ।

গতকাল ঢাকা অর্থোপেডিক হাসপাতালে ডা. সালেক তালুকদারের তত্বাবধানে বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী অপারেশন হয়।

ডাক্তারদের ভাষ্য অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে হুইল চেয়ারে বসতে পারবেন মুহাম্মাদ রাশিদুল হক। আগামী এক মাসের মধ্যেই হাঁটতেও পারবেন বলে জানান তিনি।

গতকাল অপারেশন চলাকালীন তার শশুর মাদরাসা দারুর রাশাদের শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান ও ঢালকানগরের পীর মাওলানা আবদুল মতিন বিন হুসাইন সহ অনেক আলেম ওলামা হাসপাতালে উপস্থিত ছিলেন।

মাওলানা রাশিদুল হকের পরিবারের পক্ষে মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা সাঈদ আবদুল্লাহ দেশ- বিদেশের বন্ধু-বান্ধব, আত্মীয় সজনসহ যারা দোয়া করে বা রক্ত দিয়ে কিংবা দিতে চেয়ে আন্তরিকতা দেখিয়েছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ডেমরার স্টাফ কোয়াটারে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। মাথা, কান, হাত, কোমর ও পায়ে মারাত্মক আঘাত পান। তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা অর্থপেডিক হাসপাতালে নেয়া হয় অপারেশনের জন্য।

মুহাম্মাদ রাশিদুল হকের অপারেশন বুধবার, পরিবারের দোয়া প্রার্থনা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে লেখক মুহাম্মদ রাশিদুল হক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ