মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাবির মাহমুদ-এর সমকালীন দুটি ছড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জ্যামের স্বরূপ ধরো
জাবির মাহমুদ

অফিস যাবার সময় হলেই
পরে,
মনটা আমার গুমরে কেঁদেই
মরে,
ভিড়ের ঠেলায় যায় না বাসে
চড়া,
আগুন গরম ঝাঁঝাল্ রোদে
জীবন ডালের বড়া।

জ্যামের জালে জড়াই এবং
ভাবি,
সকাল বিকাল খাচ্ছি রোজই
খাবি,
আর কতকাল জ্বলবো এমন
জ্বলায়,
মেজাজখানা বিগড়ে আগুন
মগজ ছেড়ে পালায়।

গুলিস্তান আর শাহবাগের ওই
মোড়ে,
জ্যাম রোজানা ছুটছি লয়েই
ধরে,
জ্যাম কোনদিন কয়না কভু
কেশে,
আজ থেকে ভাই মুক্ত তোরা
তবুও যা না হেসে।

দিন কিবা মাস, যাক না বছর
তবু,
জ্যামের হালত হয় না বদল
কভু,
জ্যামের খোঁচায় জীবনখানা
ঝাঁঝর,
জ্যামের প্যাঁচে আটকে মনুষ
ভক্ষে শসা গাজর।

লোহার শিকল আটকে থকে
যেমন,
রোজ-রোজানার জ্যামের ছবিও
তেমন,
সিএনজি ট্রাক, টেক্সি বাসে
মিলে,
জিরোয় পথে, হুক্কা টানে
দুঃখ ফুঁকে দিলে।

তোমরা যারা প্রশাসনের
বড়ো,
স্বর্থ ছেড়ে জ্যামের সরুপ
ধরো,
স্বধীন জাতি হাসুক স্বাধীন
সুখে,
দিন-চিরদিন অমর রবে
তোমরা সবার বুকে।

 

আগে আমি ছাত্র ছিলাম
জাবির মাহমুদ

আগে আমি ছাত্র ছিলাম
মগার এখন রিক্সা বাই,
প্রশ্ন ফাঁসের এই এ যুগে
জীবন আমার পুইরা ছাই।

সফলতার মাতাল হাওয়া
লাগলো যখন জ্ঞানের গায়,
জিপিএ ফাইব গোল্ডেন পেয়ে
ছাত্র নিজেই চোখ উল্টায়।

প্রশ্ন ফাঁসের পাগলা জোয়ার
নেটের গাঙে গড়ায় রোজ,
ছাত্র সমাজ সাঁতার কাটে
পুরায় উদর জ্ঞানের ভোজ।

জ্ঞান পাপীদের কর্মে এহেন
নিন্দা জানাই কোন ভাষায়,
জাতির কলস করছে ফুটা
অর্থকড়ির উচ্চাশায়।

ধিক শতধিক জানাই তাদের
ময়লা যাদের হৃদয়লোক,
প্রশ্ন ফাঁসের এমন হালে
আগাম বধির দেশের চোখ।