মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে লেখক মুহাম্মদ রাশিদুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ডেমরায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মাদ রাশিদুল হক। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

মুহাম্মাদ রাশিদুল হক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের একজন নিয়মিত লেখক। এছাড়াও বিভিন্ন দৈনিক ও অনলাইনে তিনি নিয়মিত গবেষণাধর্মী আর্টিকেল লিখে থাকেন। তিনি যাত্রাবাড়ীর সাইনবোর্ডের মারকাজুত তালীমের মুহাদ্দিস।

মাতুয়াইলের মাদরাসা উসমান ইবনে আফফান রা. এর প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান সিরাজী আওয়ার ইসলামকে জানান, আজ দুপুর ১২ টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় হঠাৎ একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি হাত ও পায়ে প্রচণ্ড আঘাত পান।

তিনি বলেন, অবস্থা এখনো আশঙ্কাজনক। ডাক্তারদের পরীক্ষা নিরিক্ষা পর বিস্তারিত অবস্থা বলা যাবে।

হাসপাতালে থাকা মুহাম্মাদ রাশিদুল হকের পরিবার তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মুহাম্মদ রাশিদুল হকের কয়েকটি কলাম

বিজ্ঞানের ফর্মূলা ধর্মীয় দৃষ্টিভঙ্গীর সঙ্গে সাংঘর্ষিক হলে কী করণীয়?

আহলে বাইতের ভালোবাসার নামে সীমালঙ্ঘন নয়!

হিজরী সন নিছক বর্ষপঞ্জি নয়

‘আওয়ার ইসলাম’ হয়ে উঠুক গর্বের গণমাধ্যম

যেভাবে শহীদ হন হযরত উমর ইবনে খাত্তাব রা.

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ