বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

খ্রিস্টান সন্ত্রাসীদের আক্রমণে ২৫ মুসলিম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
অনুবাদক, আন্তর্জাতিক বিভাগ

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে খ্রিস্টান সন্ত্রাসীদের আক্রমণে ২৫ মুসলিম নিহত হয়েছে। দেশটির কিমবি শহরের একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের 'এন্টি বলাকা' খ্রিস্টান বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে দেশটির গণমাধ্যমে বলা হচ্ছে।
এ হামলায় মসজিদের ইমামসহ নূন্যতম ২৫ মুসলিম নিহত হয়েছে।

কিমবি সিনেট-প্রধান আব্দুর রহমান বুরনু গত শুক্রবার বলেন, বিদ্রোহীরা শুক্রবার ভোর বেলায় মসজিদ অবরোধ করে হামলা চালায়। হামলাকারীরা মসজিদের ইমাম ও সহকারী ইমামকে আলাদাভাবে ঠান্ডা মাথায় হত্যা করে। স্হানীয় সরকার শহরে পাঁচ দিনের শোক ঘোষণা করেছে।

মধ্য আফ্রিকার এ-দেশটি হীরা-সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এখানে দারিদ্র প্রকট এবং ২০১২ সাল হতে মুসলিম ও খ্রিস্টান বিদ্রোহীদের মাঝে সংঘাত দেখা দেয়ায় এ-দেশটি বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

২০১৬ সাল-পর্যন্ত তুলনামূলক স্হিত্বিশীলতা ছিল, কিন্ত ২০১৭ এর শুরুরে সারা দেশের বিভিন্ন শহরে আবার সহিংসতা ছড়িয়ে পড়ে।

সূত্র : আরটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ