বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

কুর্দি গণভোট ঠেকাতে সেনা প্রেরণের কথা ভাবছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : তুরস্ক সরকার স্বাধীনতার প্রশ্নে ইরাকি কুর্দিস্তানের সম্ভাব্য গণভোটকে নিজ দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে এবং তা প্রতিহত করতে ইরাকি কুর্দিস্তানে সেনা মোতায়নের চিন্তা করছে।

গতকাল শুক্রবার তুরস্কের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের বৈঠকে এমনটি মন্তব্য করা হয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সভাপতিত্বে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এক বিবৃতিতে তুর্কি নিরাপত্তা পরিষদ বলেছে- ইরাক, তুরস্ক ও জাতিসংঘের হুঁশিয়ারি সত্ত্বেও কুর্দি নেতাদের গণভোটের বিষয়ে অনড় অবস্থান গ্রহণ এ অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
বিবৃতিতে এ গণভোট অবৈধ আখ্যায়িত করা হয়। সম্ভাব্য এই গণভোট তুরস্কের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং মারাত্মক ভুল যা ইরাকের রাজনৈতিক ঐক্য, ভৌগোলিক অখণ্ডতা এবং শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যও হুমকি।

ইরাকের কুর্দিস্তানে সেনা পাঠানোর ইঙ্গিত দেয়া হয়েছে তুর্কি নিরাপত্তার পরিষদের এ বিবৃতিতে।
আংকারা সরকার আশংকা করছে, ইরাকের কুর্দিস্তানের গণভোটের কারণে তুরস্কের কুর্দি পিকেকে গেরিলারা বিচ্ছিন্নতার জন্য উৎসাহী হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি কুর্দি জনগোষ্ঠীর বসবাস রয়েছে তুরস্কে।
সূত্র : পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ