বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

ভারতে ভণ্ড পিরদের তালিকা করবে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের ভণ্ড পিরদের তালিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।সাধারণ মানুষদের বিভ্রান্তির হাত থেকে বাঁচাতে এবং ইসলামের ভাবমূ্র্তি রক্ষা করতেই এ নিয়েছে বলে জানিয়েছেন বোর্ডের কাযনির্বাহী সদস্য মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মহল্লি।

গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘কিছু অসাধু মানুষের জন্য সৎ ধর্ম গুরুরা বদনাম হচ্ছেন। যাতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এমন অভিযোগ না ওঠে, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, চলতি মাসের দশ তারিখে হিন্দু ভণ্ড ধর্মগুরুদের নামের তালিকা প্রকাশ করে হিন্দু সংগঠন অখিল ভারতীয় আখড়া পরিষদ। মাওলানা খালিদ তাদের এ উদ্যোগকে স্বাগত জানান। তার মতে, ‘সাধারণ মানুষ যাতে কোনও ধর্মগুরুর কাছে গিয়েই প্রতারিত না হয় তা লক্ষ্য রাখা আমাদের কর্তব্য। এতে ধর্ম এবং ধর্মগুরুদের প্রতি মানুষের শ্রদ্ধা উঠে যায়।’

বাবা রাম রহিম সহ ১৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। সেই নাম গুলি হল আসারাম বাপু, নারায়ণ সাই (আসারাম বাপুর ছেলে), রামপাল, সুখবিন্দর কৌর ওরফে রাধে মা, সচদারঙ্গি, গুরমিত রাম রহিম সিংহ, ওম বাবা ওরফে বিবেকানন্দ, নির্মল বাবা, ইচ্ছাধারী বিশ্বনন্দ, স্বামী অসীমানন্দ, ওম নমহ শিবায়।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ