বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ওমানে ইসলাম গ্রহণ করলেন ১৫৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমানের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত এই তিন মাসে ১৫৮ জন ব্যক্তি ইসলামে ধর্মান্তরিত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনার খবরে জানা যায়, ধর্মান্তরিত এসব ব্যক্তিরা উগান্ডা, ফিলিপাইন, শ্রীলংকা এবং ভারতসহ বিভিন্ন দেশের নাগরিক। ধর্মান্তরিতদের মধ্য বেশিরভাগই নারী।

সম্প্রতি শেষ হওয়া রমজানে ‘ইসলামিক প্রারম্ভিক’ অনুষ্ঠানের মাধ্যমে মোট ১৫ জন লোক ইসলাম গ্রহণ করেন।

‘টাইমস অফ ওমান’ ইসলামে ধর্মান্তরিত তিনজন ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। তারা সদ্য গত হওয়া রমজান মাসকে উপলক্ষ করে ইসলাম গ্রহণ করেছেন। ওমানে বসবাসরত অনেক ধর্মান্তরিত মুসলমানরা ইসলামের মাধ্যমে তাদের উদ্বেগ ও কষ্টের উত্তর খুঁজে পেয়ে থাকেন।

ফিলিপিন্সের নারী জুবেনি আল্টো মাত্র দুই মাস আগে ইসলামে ধর্মান্তরিত হন। তার এই সিদ্ধান্ত তার জন্য একটি সঠিক পদক্ষেপ ছিল বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আমি আড়াই বছর আগে ফিলিপাইন থেকে ওমানে এসেছি। দুই মাস আগে আমি ইসলাম সম্পর্কে ভালভাবে জানা ও পড়ার সিদ্ধান্ত নেই, কারণ আমার অনেক সমস্যা ছিল; যা নিয়ে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম।’

‘আমি অনুধাবন করতে সক্ষম হয়েছি, ইসলাম আমাকে অনেক নতুন অনুভূতি দিয়েছে। আমি যা আবিষ্কার করেছি তা আমাকে আলোকিত করেছে এবং আমি এতে অনেক খুশি।’

‘পবিত্র কোরআন পড়ার পর এটি আমাকে ওঠে দাঁড়াতে সাহায্য করেছে এবং আমি আমার হৃদয় দিয়ে অনুভব করতাম যে আমি আল্লাহর উপাসনায় বিশ্বাস করি।’

ওমানে তার মুসলিম বন্ধুরা তাকে ইসলামের বিভিন্ন বই পড়াশোনা করতে ও ইসলামের উৎস সম্পর্কে জানতে সাহায্য করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ