মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১১০ বছর বয়সেও নবীর ঘরের পরিচর্যা করছেন শায়খ ইবরাহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নবী মুহাম্মদ সা. এখন আর নেই। তিনি শুয়ে আছেন মদীনায়। কিন্তু তার স্পর্ষ লেগে আছে তার ঘরে। তাই নবী ঘরের খাদেম হতে পারা যেকোনো মুসলমানের জন্য সৌভাগ্যের। পরম এ সৌভাগ্যের অধিকারী এক ব্যক্তির নাম শায়খ ইবরাহিম আগা। তিনি মসজিদে নববীর দীর্ঘ সময়ের খাদেম ও সংরক্ষক।

১১০ বছর বয়সী শায়খ ইবরাহিম আগার জীবনের অধিকাংশ সময়ে কেটেছে নবী-ঘরের পরিচর্যায়। বয়সের ভারে নূহ্য প্রায় শায়খ এখনো মসজিদে নববী ও রাসুল সা. এর হুজরার মায়া ছাড়তে পারেন নি। এ বয়সেও  সেবা ও পরিচর্যার কাজে পূর্ণ মনোযোগী তিনি।

আরব টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের গল্প শোনান। বলেন, ‘আমি শৈশবে হাবশা থেকে মদীনায় আসি এবং বেলাল হাবশির মতো মসজিদে নববীর সেবায় আত্মনিয়োগ করি।’

তিনি বলেন, আমি জীবনে বহু সংকটে পড়েছি। কিন্তু কখনো মসজিদে নববী ছেড়ে যাই নি। আমার মনে হয়, মসজিদে নববীর সেবার কারণে আল্লাহ আমাকে সেসব থেকে মুক্ত করেছেন।

মুসলিম বিশ্বের লাইব্রেরী

উল্লেখ্য, মসজিদে নববীতে অবস্থিত রাসুল সা.  এর হুজরায় সেবায় সাত জন আগা নিযুক্ত রয়েছেন। উসমানীয় খেলাফতের সময় থেকে হুজরার সেবকদের ‘আগা’ উপাধি দিয়ে সম্মানিত করা হয়। আরব শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরও উপাধিটি অক্ষুণ্ন আছে।

সূত্র : দৈনিক কুদরত

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ