সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী

৪৮ ঘণ্টা সময় পেল কাতার; মধ্যস্ততায় কুয়েতের আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্পর্ক স্বাভাবিক করতে ও তার মিত্রদের দেয়া শর্ত মেনে নিতে কাতারকে আরো ৪৮ ঘণ্টা সময় দিয়েছে সৌদি আরব। এর আগের দেয়া ১০ দিনের সময়সীমা রোববার মধ্যরাতে শেষ হয়ে যাওয়ার পর কুয়েতের অনুরোধে এ সময় বাড়ানো হলো।

সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, কুয়েতের আমির শেখ আল-আহমাদ আল-জাবের আস-সাবাহ’র অনুরোধে দু’দিনের জন্য সময় বাড়াতে রাজি হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। কাতারের সঙ্গে এই চার দেশের বিরোধ নিস্পত্তিতে মধ্যস্থতা করছেন কুয়েতের আমির।

শেখ সাবাহ বলেছেন, কাতারের পক্ষ থেকে এ ব্যাপারে সোমবার তাকে আনুষ্ঠানিক জবাব দেয়া হবে বলে ঘোষণা করার পর তিনি এ অনুরোধ জানিয়েছেন।

গতমাসের গোড়ার দিকে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি জল, স্থল ও আকাশপথে দোহার ওপর কঠোর অবরোধ আরোপ করে।

অবরোধ আরোপের দু’সপ্তাহেরও বেশি সময় পর কাতার বিরোধী পদক্ষেপ তুলে নেয়ার জন্য দোহার কাছে ১৩ দফা শর্ত তুলে ধরে সৌদি জোট। এ সব শর্ত মেনে নেয়ার জন্য ১০ দিনের সময়সীমা বেধে দেয়া হয়। রোববার মধ্যরাতে সে সময়সীমা শেষ হয়েছে।

এর আগে শনিবার অবশ্য কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুররহমান আলে সানি জানিয়েছিলেন, তার দেশ এসব শর্ত প্রত্যাখ্যান করছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ