মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অবরুদ্ধ কাতারের জন্য ইরানের সব দরজা খোলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবরুদ্ধ কাতারের জন্য ইরানের আকাশ, নৌ ও স্থল পথসহ সব দরজা খোলা বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রোহানী। খবর আল জাজিরার।

কাতারের আমিরের সঙ্গে ঈদের পর এক ফোন আলাপে রোহানী সৌদি জোটের নিষেধাজ্ঞার নিন্দা জানান।

হাসান রোহানী বলেন, কাতারের জন্য ইরানের আকাশ, স্থল ও নৌপথসহ সব পথ খোলা।

দুই দেশের বন্ধুত্ব অটুট থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

রোহানী বলেন, আঞ্চলিক চাপ, ভয় বা নিষেধাজ্ঞা কোনো মতানৈক্যের সমাধান হতে পারে না। সুতারাং সৌদি জোটের এ নিষেধাজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দেশবাসীর জন্য ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, দেশটি সবসময় পারস্পারিক সহযোগিতার জন্য আন্তরিক। কিন্তু সৌদি জোটের দেয়া শর্ত বাস্তবায়নযোগ্য নয়।

ইরানের সঙ্গে দেশটির সম্পর্ক আরো উন্নত ও শক্তিশালী হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ