সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

কাবায় হামলা চেষ্টায় বাংলাদেশের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র কাবা শরিফে সন্ত্রাসী হামলার অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার আত্মঘাতী এই সন্ত্রাসী বোমা হামলার অপচেষ্টা চালানো হয়। তবে সৌদি পুলিশ হামলা রুখে দেয়।

হামলার নিন্দা জানানোর পাশাপাশি বাংলাদেশ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিতে সৌদি নিরাপত্তা বাহিনীর সময়োচিত ও সফল পদক্ষেপের প্রশংসা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ খবর জানান।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুটি পবিত্র মসজিদ রক্ষা ও নিরাপত্তায় সৌদি সরকার ও সেদেশের জনগণের পাশে থাকার বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মসজিদুল হারামে হামলার পরিকল্পনা নস্যাৎ

সৌদিতে মসজিদে হামলা চেষ্টাকারীকে গুলি করে হত্যা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ