শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

মুসলিমদের পিটিয়ে ‘জয় শ্রীরাম’ বলাচ্ছেন গোরক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশ জুড়ে গোরক্ষার নামে নিরীহ মানুষদের উপর নির্যাতনের একের পর এক ঘটনা অব্যাহত। স্বঘোষিত গোরক্ষকদের দৌরাত্ম্যে এখন রাস্তা-ঘাটে গোয়ালারাও নিজেদের গরু নিয়ে বেরতে ভয় পাচ্ছেন। পাছে যদি গরু পাচারকারী সন্দেহে গণপিটুনি খেতে হয়! ইদানীং গোরক্ষকদের দাপট এতই বেড়ে গিয়েছে যে প্রশাসনও তাদের নিরস্ত করতে অপারগ। বিশেষত, বিজেপিশাসিত রাজ্যগুলিতে স্বঘোষিত গোরক্ষকদের দৌরাত্ম্য মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছেছে।

প্রশাসনের চিন্তা বাড়িয়ে গণপিটুনির ঘটনাও বেড়ে চলেছে। তেমনই একটি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের মালেগাঁও এলাকায়। একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, কিছু গোরক্ষক গোমাংস রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করছে।

https://twitter.com/ANI_news/status/869100971313332225

শুধু তাই নয়, মুসলিম সম্প্রদায়ের ওই দুই ব্যবসায়ীকে জয় শ্রী রাম উচ্চারণ করতে বাধ্য করছে গোরক্ষকরা। অকথ্য ভাষায় গালিগালাজ তো রয়েইছে। মারের ভয়ে গোরক্ষকদের দাবি মেনে জয় শ্রী রামও বলছেন আক্রান্তরা।

কেন্দ্র বা বিজেপিশাসিত রাজ্যগুলির প্রশাসন মুখে যাই বলুক না কেন, ঘটনাগুলি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা বারবার প্রকাশ্যে আসছে। সে যোগী আদিত্যনাথই হোক বা দেবেন্দ্র ফড়ণবিসই হোক, আশ্বাস দিয়েও এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলি বন্ধ করার জন্য কিছুই করতে পারছেন না। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

সূত্র: সংবাদ প্রতিদিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ