মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

মন্দিরের ভেতর পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদী কালী মন্দিরে পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আনিছুর রহমান (৪২)।

বৃহস্পতিবার বিকেল ৩টায় সাবদী কালী মন্দিরের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আনিছুর সাবদী এলাকার হাজী আমানউদ্দিনের ছেলে। তিনি এক সময়ে র‌্যাব ও পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এ কারণে আনিছুর এলাকাতে ‘সোর্স আনিছ’ হিসেবে পরিচিত।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বিকেলে বন্দরের কালী মন্দিরের ভেতরে ৪ থেকে ৫ জন মিলে আনিছুরকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে শহরের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আনিছুরকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানান ওসি।

ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পরই খুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ