মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন হাতপাখার চার প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন প্রার্থী। দলটির পক্ষ থেকে করা পাঁচটি আবেদনের শুনানির পর চারটি আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মো. হানিফ মিয়া।

অ্যাডভোকেট হানিফ মিয়া বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে পাঁচটি সংসদীয় আসনের জন্য আপিল করেছিলাম। এর মধ্যে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’

কমিশনের সিদ্ধান্তে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন– নুর উদ্দিন (চট্টগ্রাম-১১), আনোয়ার হোসেন (ঢাকা-১৮), মনসুর আহমেদ সাকী (চাঁদপুর-২) এবং মুহা. শাহজাহান আলী তালুকদার (বগুড়া-৩)। তবে বাগেরহাট-১ আসনে দলটির প্রার্থী মুজিবর রহমান শামীমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত তাদের ৩৯টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা পরে তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। বাকিদের বিষয়ে আগামীকাল (রোববার) থেকে পুনরায় আপিল কার্যক্রম শুরু হবে, যা আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ