বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আগামী ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না : ডিসি মাসুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী তিন মাস কোনো মোবাইল ফোন ব্ল‍্যাকলিস্ট বা বন্ধ করা হবে না বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। রোববার (৪ই জানুয়ারি) মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ডিসি মাসুদ আলম জানান, আগামী তিন মাস ফোন ব্ল‍্যাকলিস্ট করা হবে না এবং এনইআইআর চালুর আগের সব স্টক লট বৈধ বলে গণ্য হবে। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয় যে, উৎপাদনকারীরা ডিস্ট্রিবিউটরদের অতিরিক্ত ৩ থেকে ৪ শতাংশ ডিসকাউন্ট দেবে, যাতে তারা শোরুমের নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে ফোন বিক্রি করতে পারেন।

এর আগে গত ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে এনইআইআর পদ্ধতি চালুর কথা থাকলেও ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে বিটিআরসি তা পিছিয়ে ১লা জানুয়ারি থেকে কার্যকরের সিদ্ধান্ত নেয়।

এর প্রতিবাদে গত ১লা জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের একাংশ বিক্ষোভ করেন। বিক্ষোভের একপরà