হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএ) প্রধান ও হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি।
মুম্বাই এবং রাজ্যের অন্যান্য শহরে স্থানীয় নির্বাচনের আগে মহারাষ্ট্র জুড়ে প্রচারণা চালাচ্ছেন ওয়াইসি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সোলাপুরে এক ভাষণে এআইএমআইএ সভাপতি ভারতীয় সংবিধানের উদ্ধৃতি দিয়ে ছিলেন, যা দেশের যেকোনো নাগরিককে শীর্ষ পদে অধিষ্ঠিত হওয়ার অনুমতি দেয়।
আলোচিত এই মুসলিম নেতা বলেন, ‘পাকিস্তানের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে, শুধু একটি ধর্মের (ইসলাম) ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। তবে বাবা সাহেবের (বিআর আম্বেদকর - যিনি ভারতের সংবিধান প্রণয়নকারী কমিটির প্রধান ছিলেন) সংবিধানে বলা হয়েছে, ভারতের যেকোনো নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্