মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

লোডশেডিংয়ের প্রতিবাদে ফরিদপুরে ঝাড়ু মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর: অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ট ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্যবসায়ীরা ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন।

সোমবার বেলা ১১টার দিকে ভাঙ্গা বাজার টিনপট্টি রোডে মিছিল করেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ভাঙ্গায় প্রতিদিন প্রায় ১৫-১৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। গরমে শিশু, বৃদ্ধসহ সকলেরই অসহ্য কষ্ট করতে হচ্ছে।

প্রচণ্ড গরমে উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

এছাড়া বিদ্যুতের লো-ভোল্টজের কারণে টিভি, ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায়ও বিঘ্ন ঘটছে।

ভাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু জাফর মুন্সী বলেন,লোডশেডিংয়ের কবল থেকে মুক্তি পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সুফল পাইনি। ফলে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।

ভাঙ্গা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম জানান, 'ভাঙ্গায় কোথাও মিছিল হয়েছে কিনা আমি জানি না। তবে সোমবার সকাল থেকে ভাঙ্গায় পর্যাপ্ত বিদ্যুৎ পেয়েছি। ৪-৫ দিনের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।'

পৃথিবীর প্রথম সবুজ মসজিদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ