শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

মিথ্যেবাদী সুচির কথা কেউ বিশ্বাস করবে না: রোহিঙ্গা নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohingaমিয়ানমারে রাখাইন প্রদেশে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত শুদ্ধি অভিযান চালানোর কথা অস্বীকার করেছেন শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি।

সম্প্রতি বিবিসিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মিয়ানমারের ফার্স্ট স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী  সু চি রাখাইন প্রদেশে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেন যে, সেখানে কিছু সমস্যা রয়েছে।

সু চি বলেন, রাখাইনে জাতিগত শুদ্ধি অভিযান চলছে এটি সঠিক নয়। সেখানে নানারকম শত্রুতা ও বিদ্বেষ চলছে। মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করছে।

তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত রোহিঙ্গা নির্যাতনের খবর সঠিক নয়। সেখানে জাতিগত শুদ্ধি অভিযান চলছে না। সেখানে তাদের নিজেদের মধ্যেই বিভাজন রয়েছে। সরকার বরং সেই বিভাজনের সমাধানে চেষ্টা করে যাচ্ছে।

সু চি’র এ ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম- এর সাধারণ সম্পাদক জমির উদ্দিন। তিনি মনে করেন, বিশ্ববাসী সু চি’র এমন ডাহা মিথ্যা কথাকে গ্রহন করবে না।

রোহিঙ্গা নিধনের অভিযোগ অস্বীকার সুচির

এমন এক সময় অং সান সু চি প্রকাশ্যে গণমাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হামলার কথা অস্বীকার করলেন যখন দেশটিতে সরকারি নিরাপত্তা বাহিনীর অত্যাচার, গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এ ব্যাপারে তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছে।

সম্প্রতি মিয়ানমারের এটি সরকারি প্রতিনিদল কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের সাথে সরাসরি কথা বলে তাদের ওপর পরিচালিত অত্যাচার নির্যাতনের করুণ ও লোমহর্ষক বিবরণ শুনেছেন।

তবে সু চি বলেছেন, বিদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা যদি দেশে ফিরে আসে তাহলে তাদের স্বাগত জানানো হবে।

সূত্র: পার্সটুডে

বায়তুল মোকাররমে জুমা পড়াবেন মসজিদে নববীর ইমাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ