শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

'ট্রাম্প একজন বোকা, সে ইসলাম সম্পর্কে কিছুই জানে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

is_trumpযুক্তরাষ্ট্র শাসন করছেন একজন বোকা এবং সে ইসলাম সম্পর্কে পুরোপুরিই অজ্ঞ বলে মন্তব্য করেছে জঙ্গি সংগঠন আইএস। গতকাল এক বিবৃতিতে একথা জানায় সংগঠনটি।

স্থানীয় সময় মঙ্গলবার আইএসের পক্ষে ওই বিবৃতি দেন সংগঠনটির মুখপাত্র হাসান আল-মুহাজির। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে আইএস সমর্থকরা বিবৃতিটি প্রকাশ করে।

প্রায় ৩৭ মিনিটের ওই বিবৃতিতে মুহাজির বলেন, ‘তোমরা (যুক্তরাষ্ট্র) দেউলিয়া হয়ে যাচ্ছ। তোমাদের ধ্বংসের লক্ষণ সবার চোখে স্পষ্ট হয়ে উঠছে।’

মুহাজির আরো বলেন, যুক্তরাষ্ট্রের শাসন করছেন একজন বোকা (ট্রাম্প)। তিনি লেভান্ত (ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের একটি ভৌগোলিক এলাকা) ও ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। তিনি ইসলামের সঙ্গে শত্রুতা ও যুদ্ধের দিবাস্বপ্ন দেখছেন।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর এমন ঘটনা কিন্তু এই প্রথম না। এর আগে ফেব্রুয়ারিতে কাসেম আল-রিমি নামের আরব উপদ্বীপের দায়িত্বে থাকা এক আল-কায়েদা নেতা ট্রাম্পকে কটুকথা শুনিয়েছিলেন।

ইয়েমেনে আল-কায়েদার একটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার পর এক অডিও বিবৃতিতে কাসেম বলেন, ‘হোয়াইট হাউসের নতুন বোকা (ট্রাম্প) উচিত শিক্ষা পেয়েছেন।’

তবে ওই বিবৃতি প্রকাশের পর মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ওই হামলায় ১৪ জঙ্গি ও ১২ বেসামরিক নাগরিক নিহত হন। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তাও সে সময় নিহত হন বলে জানান তাঁরা।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ