সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

যোগী আদিত্যনাথের সমালোচনায় গ্রেপ্তার ৩ মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jogi2ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করায় তিন মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে সমালোচনা করায় অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্র জানায়, প্রদেশের বরেলি, গাজিপুর এবং আমেথি থেকে করা তিনটি পৃথক মামলার প্রেক্ষিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আনাস সিদ্দিকি নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর মন্তব্য করায়।

অন্যদিকে বরেলি থেকে সালমান আনসারি নামের অপর এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার অপরাধে।

অপরদিকে গাজিপুর থেকে আব্দুল রাজ্জাক নামের অপর তরুণকে গ্রেপ্তার করা হয়। অবশ্য রাজ্জাককে আদিত্যনাথের আপত্তিকর ছবি শেয়ার দেয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়। বর্তমানে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে অনলাইন অ্যাক্টে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন যোগী আদিত্যনাথ। এর আগে মোট পাঁচবার সংসদ সদস্য ছিলেন তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ