মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যোগীর শপথের দিনেই উত্তর প্রদেশে মুসলিম নেতা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khun_hotta_aghatউত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের শপথের দিনই সংখ্যালঘু বিএসপি মুসলিম নেতা খুন হয়েছে। এই নিয়ে আতঙ্ক এবং বিতর্ক চলছে ভারতজুড়ে।

রবিবার এলাহাবাদে বিএসপি নেতা মুহম্মদ সামিকে গুলি করে হত্যা করা হয়। রাত সাড়ে নটার দিকে একটি পেট্রল পাম্পের সামনে এই ঘটনা ঘটে।বাইকে করে এসে দুজন গুলি চালাতে থাকে সামিকে লক্ষ্য করে। পাঁচটি গুলি লাগে এই বিএসপি নেতার। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

মুহম্মদ সামি আগে সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে দলবদল করে তিনি মায়াবতীর দলে যোগ দেন। প্রাথমিকভাবে পুলিশ সূত্রের দাবি, পুরনো বিবাদের জেরেই এই খুন। তবে সবরকম দিক খতিয়ে দেখা হচ্ছে।

তবে যোগী আদিত্যনাথের শপথের দিনেই এমন ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি‌র পক্ষ থেকে বলা হয়েছে, এর পেছনে কোনও ধর্মীয় উস্কানি নেই। তবে, কেন খুন হলেন বা কে খুন করল, তা নিশ্চয় তদন্ত হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ