শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

মুসলিমদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মিশর যাচ্ছেন পোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pope francicমুসলিমদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মিশর যাবেন পোপ ফ্রান্সিস। আগামী ২৯ এপ্রিল তিনি মিশর যাবেন বলে জানিয়েছে আরব নিউজ।

পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি ও বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার মসজিদের গ্রান্ড ইমাম আহমদ আত তাইয়েব পোপকে মিশরে আমন্ত্রণ জানিয়েছেন।

ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস  গত মে মাসে ভ্যাটিকেনে মিসরের গ্রান্ড ইমাম ও ইসলামি শীর্ষ নেতাদের নিয়ে একটি সম্মেলন করেছিলেন। সেটির ধারাবাহিকতায় কায়রোতে খ্রিষ্টানদের সঙ্গে সম্পর্ক উন্নত করতেই সম্মেলনের উদ্যোগ নেয়া হচ্ছে।

বর্তমান পোপ অভ্যন্তরীণ বিশ্বাসে সব ধর্মকে সমান মর্যাদা দিয়ে থাকেন। তারই অংশ হিসেবে তিনি সব ধর্মের মানুষের কথা শুনেন। তার এই পদক্ষেপ বিশ্বের অন্যান্য নেতাদেরও আশাবাদি করেছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ