বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইলেক্টরাল ভোটে ট্রাম্প ২৩২ হিলারি ২০৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hilary-trump আওয়ার ইসলাম:  সময়ের তালে তালে  হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগোচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।  প্রশ্ন সবার একটাই, কে হবেন আগামী দিনের প্রেসিডেন্ট?। বুধবার সকাল ১০টা থেকে বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হওয়া  ভোটের ফলাফল পাওয়া যাওয়ার কথা। তবে এরই মধ্যে কয়েকটি জায়গায় ভোটাভুটির ফল পাওয়া গেছে।

এখন পর্যন্ত নির্বাচনী ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। ট্রাম্প পেয়েছেন ২৩২টি  ভোট। অপরদিকে হিলারি পেয়েছেন ২০৯টি ভোট।

ট্রাম্প মোট পেয়েছেন ৪ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ৮১৮টি ভোট। অর্থাৎ ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৬ ভাগ ভোট। হিলারি  পেয়েছেন ৪ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৪৭০টি ভোট। অর্থাৎ হিলারি পেয়েছেন মোট ৪৬ দশমিক ৮ ভাগ ভোট।

প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পের দরকার আর মাত্র ৩৮টি ভোট । অপরদিকে, হিলারির প্রয়োজন আরো ৬১ ভোট। হিলারির চেয়ে ২৩ ইলেক্টোরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের নিয়মানুযায়ী ভোটারদের ভোটে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। তাদের ভোটে প্রতিটি অঙ্গরাজ্যে ইলেক্টোরাল কলেজের সদস্য নির্বাচিত হন। এরপর ইলেক্টোরাল কলেজের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট।

 

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ