বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৯১ জনের মৃত্যু খবর এলো। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯০ জন, চলতি বছরে এপর্যন্ত ৯৬ হাজার ৬৭ জন।

বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৭ জন, খুলনা বিভাগে ২৮ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে পাঁচ ও সিলেট বিভাগে তিন জন ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৬৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ৮৩৬ জন।

আগের বছর (২০২৪ সালে) প্রসঙ্গত, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। তার আগে ২০২৩ সালে  ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ