বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫১ শিশু এবং নতুন করে ৭৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে এক দিনে হামের নতুন রোগী পাওয়া গেছে মোট এক হাজার ২৫ জন।

এ নিয়ে সরকারি হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট ৮৯০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৯১ শিশু। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৬১৯ জনে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ৪০ হাজার ৭৬ জন। এ সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৪৩ জনের।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২১ হাজার ৯০৮ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ১৭ হাজার ৬৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে ঢাকা বিভাগের দু’জন এবং সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে রয়েছে।

একই সময়ে হামের উপসর্গের রোগী শনাক্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। ২৪ ঘণ্টায় এ বিভাগে ৩৫৮ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে ৩২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। দেড় লাখের বেশি আক্রান্ত ও প্রায় ৯০০ শিশুর মৃত্যুর এই পরিসংখ্যানের মধ্যে বিশেষ করে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় রোগ শনাক্তকরণ, দ্রুত চিকিৎসা এবং টিকাদান কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ