সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

আত্মীয়ের রক্ত মানেই নিরাপদ? 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মুহাম্মদ মিজানুর রহমান ||

রোগীকে রক্ত দেওয়ার প্রয়োজন হলে, আমরা প্রায়ই আত্মীয়স্বজনের দিকেই ঝুঁকি নেই। ভাবি, “আপন মানুষ, নিশ্চয়ই নিরাপদ হবে তার রক্ত।” কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন। আত্মীয়ের রক্ত মানেই নিরাপদ—এই ধারণা কতটা সঠিক?

আত্মীয়ের রক্ত: সুবিধা না বিপদ?
আত্মীয়ের কাছ থেকে রক্ত পাওয়ার সবচেয়ে বড় সুবিধা মনে করা হয় সহজলভ্যতা ও বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসই কখনও কখনও হয়ে উঠতে পারে প্রাণঘাতী। অনেক ভাইরাস আছে যেগুলোর বাহক ব্যক্তি সুস্থ মনে হলেও তার রক্তে জীবাণু থাকতে পারে।  যেমন, হেপাটাইটিস বি ও সি , এইচআইভি (HIV), সিফিলিস, ম্যালেরিয়া , HTLV ইত্যাদি ।এই রোগগুলো ইনকিউবেশন পিরিয়ডে থাকলে সাধারণ পরীক্ষাতেও ধরা পড়ে না, যদি না উপযুক্ত স্ক্রিনিং করা হয়।

রক্ত পরীক্ষার গুরুত্ব:  
আত্মীয় বলে অনেক সময় রোগ শনাক্তকারী পরীক্ষা বাদ পড়ে যায়। কিন্তু রক্তদানের আগে অবশ্যই প্রয়োজন—রক্ত গ্রুপ পরীক্ষা, HBV, HCV, HIV, VDRL স্ক্রিনিং, হিমোগ্লোবিন ও অন্যান্য মৌলিক স্বাস্থ্য পরীক্ষা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা:  
WHO-এর মতে, যেকোনো রক্ত ব্যবহারের আগে নির্ভরযোগ্য স্ক্রিনিং অপরিহার্য। আত্মীয় হোক বা অপরিচিত, রক্ত শুধু তখনই নিরাপদ, যখন তা পরীক্ষা করা হয়।

আত্মীয়ের রক্ত একদমই নিষিদ্ধ নয়, তবে তা পরীক্ষা ছাড়া গ্রহণ করা অত্যন্ত বিপজ্জনক। রক্ত মানে জীবন—তাই আত্মীয়তার চেয়েও বেশি জরুরি রক্তের নিরাপত্তা। এক ফোঁটা অব্যবহৃত রক্ত কখনো জীবন বাঁচাতে পারে, আবার অবিশ্বস্ত এক ফোঁটা রক্ত হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ।  

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ