শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৮ শাবান ১৪৪৭

শিরোনাম :
গুলশানে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ ফেব্রুয়ারির প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ১৭৩ কোটি টাকা যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা ত্রাণ নয়, কুশিয়ারা নদী ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন রাজু বন্দর অচল রাখা জাতীয় বাণিজ্যে মহাবিপর্যয় সৃষ্টি করতে পারে আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করল মেটা আলেমরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নারায়ণগঞ্জ-২: বিএনপি প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার বার্তা চায় ইনকিলাব মঞ্চ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে: আমিরে মজলিস

আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই, ‍নাম প্রস্তাব করে পুরস্কার জেতার সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট দাঈ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সাধারণ দীনদার মুসলমানদের প্রয়োজন পূরণে একটি বই লিখছেন। সেই বইটি আগামী নভেম্বরে প্রকাশিত হবে। তিনি অনলাইনে বইটির নাম প্রস্তাব করতে অনুরোধ করেছেন। যার নাম নির্বাচিত হবে তাকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন বিশিষ্ট এই আলেম। 
 
রোববার (২০ জুলাই) রাতে নিজের ভেরিফাডেয় ফেসবুক পেইজে শায়খ আহমাদুল্লাহ ‘বইয়ের নাম প্রস্তাব করে পুরস্কার জিতুন’ শিরোনামে লিখেন-

এমন একটি বই লেখার স্বপ্ন বহুদিন ধরে পুষে এসেছি, যে বই প্রতিটি মুসলমানের দীনের অপরিহার্য জ্ঞান আহরণের প্রয়োজন পূরণ করবে। আলহামদুলিল্লাহ, বইটি লেখার কাজ আরম্ভ করেছি।

বইটিতে ইসলামের মৌলিক ও অপরিহার্য বিষয়সমূহ সন্নিবেশিত হবে, যেন একজন সাধারণ মুসলমান ইসলামের প্রয়োজনীয় বিধিনিষেধ জানতে পারেন এবং দৈনন্দিন জীবনে ইসলাম পালনে সহায়ক ভূমিকা পালন করতে পারে। 

বইটিতে কুরআন-সুন্নাহর আলোকে ঈমান, ইবাদত, লেনদেন, বিবাহ-সহ যাবতীয় জরুরি বিষয়ের গাইডলাইন থাকবে।

আল্লাহ তাওফীক দিলে বইটি আগামী ১ নভেম্বর প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

বইটির জন্য সুন্দর, অর্থবহ, মানানসই একটি নামের প্রয়োজন। মন্তব্যের ঘরে আপনার পছন্দের নামটি লিখুন। 

যার নাম নির্বাচিত হবে, তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার না জিততে পারলেও ভালো কাজে অংশগ্রহণের সওয়াব তো থাকছেই ইনশাআল্লাহ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ