শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটের জামেয়া আশরাফিয়া ইসলাম নগর মাটিজুড়ার বার্ষিক মাহফিল ৮ নভেম্বর ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে সমালোচনার ঝড়, বয়কটের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা। সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল ইস্যু নিয়ে সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে সাধারণ জনগণ। 

এদিকে কোকাকোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এতে বিজ্ঞাপনটিতে মডেল হিসেছে ছিলেন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।

এবার কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন। 

সাব্বির আহমেদ নামে একজন ফেসবুকে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মার ছবি পোস্ট করে লিখেছেন, ‘বয়কট’ আবারো যুবকদের ইমোশন নিয়ে খেলছে, দেশের যুবসমাজ দের অশিক্ষিত ও মূর্খ ভাবছে তারা। আবার বিনোদনের জায়গায় ও তারাই কেন আমাদের পছন্দ হবে।

মুহাম্মদ আবু বাক্কার নামে একজন পোস্ট দিয়ে লিখেছেন, ব্যক্তিগত ভাবে আমি কাজল আরিফিন অমি ও জিয়াউল হক পলাশ ভাইয়ে'র অনেক বড় একজন ভক্ত ছিলাম। তবে তার টিম-মেট দের এই ধরনের বিজ্ঞানের কারণে তাকে এবং তার টিমের সকল মেম্বার'কে বয়কট ঘোষণা করলাম।

এ বিষয়ে জানার জন্য  অভিনেতা শরাফ আহমদ জীবনকে গণমাধ্যম থেকে মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার পাশাপাশি অনেকে জানতে চেয়েছেন এই বিজ্ঞাপন নির্মাণ কে করেছেন। এমন প্রসঙ্গে- কাজল আরেফিন অমির নাম এলেও তা তিনি বানাননি বলে দাবি করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ