আওয়ার ইসলাম ডেস্ক
সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’
ভিডিওতে কালো বোরকা পরা অবস্থায় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কেয়া পায়েলকে। তাঁর এই পোস্টে ওমরাহ পালনের অভিজ্ঞতা ও বিশেষ মুহূর্তের অনুভূতি প্রকাশ পেয়েছে।
এদিকে পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। তিনà¦