রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন নিহত, আহত ১১ মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ ফেনী সাহিত্য ফোরাম লেখক সম্মাননা পেলেন কাজী সিকান্দার আমরা ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে: পীর সাহেব চরমোনাই গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলি সেনা প্রত্যাহার জরুরি: কাতারের প্রধানমন্ত্রী ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজী সিকান্দার, সম্পাদক আবু বকর যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা ‘রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে’

নবীজিকে সম্মান করতে কোনো ধর্ম বাধা হতে পারে না: বলিউড অভিনেত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর, রক্ষণশীল রাজনৈতিক দল বিজেপির কট্টর সমালোচক। ছেড়ে কথা বলেন না ক্ষমতাসীন দলটিকে। এবার স্বামী রাজনৈতিক ফাহাদ আহমেদের নির্বাচনেও সরব হয়েছেন তিনি। গেরুয়াবাহিনীর পরোয়া না করে গাইছেন ইসলামের জয়গান। তার মতে মহানবি হজরত মুহাম্মদ সা.-কে সম্মান করতে কোনো ধর্ম বাধা হতে পারে না।

হিন্দু পরিবারে জন্ম স্বরার। বিয়ে করেন ভারতের সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদকে। ইসলাম ধর্মের অনুসারীকে বিয়ে করায় কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। এবার ফাহাদের হয়ে মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে বেরিয়েই সেই কটাক্ষের জবাব দিলেন।

স্বরা বলেন, মুহাম্মদ সা.-কে সম্মান করতে কোনো বিশেষ ধর্মের হতে হয় না। যেকোনো ধর্মে থেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ মানবকে সম্মান করা যায়।

তিনি বলেন, এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি, বড় হয়েছি। এটা সত্য যে আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে নবি মুহাম্মদ সা.-কে সম্মান জানানোর জন্য কোনো ধর্ম বা জাত লাগে না। সেটা কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ