সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আল্লামা ইকবালের জীবন ও চিন্তার বর্ণাঢ্য অধ্যায় রাশি বিশ্বাস করার বিষয়ে ইসলামের বিধান ১৯ ডিসেম্বর ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষায় আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের চিকিৎসায় বিদেশে ডলার ব্যয়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক  ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বৃষ্টিতে দুর্ভোগে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি ‘পাসপোর্ট দিয়ে নয়, বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে’ 

ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক 

কওমি মাদরাসার শিক্ষার্থীদের মেধা ও শিক্ষাগত সাফল্যের স্বীকৃতি দিতে ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়া, ডেমরা আঞ্চলিক শিক্ষাবোর্ডের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর মাহমুদনগরে জামিয়াতু ইবরাহীমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বোর্ডের অধিভুক্ত বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, মুহতামিম ও বিশিষ্ট উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। সভাপতিত্ব করেন ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়ার ডেমরা আঞ্চলিক শিক্ষাবোর্ডের সভাপতি মুফতি শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাইখুল হাদিস আল্লামা তাজুল ইসলাম ও সেক্রেটারি আলহাজ্ব মাওলানা নেসার আহমদ আল-মাদানী।

এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত উলামায়ে কেরাম ও বোর্ডের অধিভুক্ত বিভিন্ন মাদরাসার বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বোর্ডের অধিভুক্ত মাদরাসাগুলোর ২ হাজার ২০০ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৫৪৫ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ঘড়ি প্রদান করা হয়। সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মেরাজুল ইসলাম নেছারাবাদী, সহকারী প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আনিসুর রহমান ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি ইমরান জামানী।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও উৎসাহ প্রদানে এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ