সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষায় আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের চিকিৎসায় বিদেশে ডলার ব্যয়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক  ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বৃষ্টিতে দুর্ভোগে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দেশের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি ‘পাসপোর্ট দিয়ে নয়, বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে’  চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল  শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বৃষ্টিতে দুর্ভোগে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজায় ভারী বৃষ্টিপাতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আশ্রয় নেওয়া তাঁবুগুলোতে পানি ঢুকে ভিজে গেছে বিছানা, কম্বল ও কার্পেট। নষ্ট হয়েছে পরিবারের সঞ্চিত সামান্য খাবারটুকুও। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে হাজার হাজার তাঁবু। এতে নতুন করে অনিশ্চয়তা ও সংকটে পড়েছেন ঘরবাড়ি হারিয়ে আশ্রয়শিবিরে ঠাঁই নেওয়া লাখো মানুষ।

শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় রাতে, গাজার মধ্যাঞ্চলের আজ-জাওয়াইদা এলাকায় জাবের আল-কাসিহের তাঁবুতে পানি ঢুকতে শুরু করে। গাজাজুড়ে ভারী বৃষ্টির মধ্যে ঘুম ভেঙে যায় সত্তরের বেশি বয়সী জাবের ও তার পরিবারের সদস্যদের। কিছুক্ষণের মধ্যেই তাঁবুর মেঝে পানিতে ডুবে যায়। ভিজে যায় তাদের ব্যবহৃত গদি, কার্পেট ও কম্বল। নষ্ট হয়ে যায় অনেক কষ্টে জোগাড় করে রাখা সামান্য খাবারও।

আল জাজিরাকে জাবের বলেন, ‘পরিবারের সবাই ঘুম থেকে উঠে আর ঘুমাতে পারেনি। সবাই জেগে থেকে প্রতিবেশীদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইছিল। পাশাপাশি শিশুদের কী অবস্থা, তা নিয়েও খোঁজ নিচ্ছিল।’

বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া ওই শিবিরের বাইরের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে জাবের বলেন, পুরো এলাকাটি যেন একটি সুইমিং পুলে পরিণত হয়েছে। সেখানে হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার গভীর রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরুর পর এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি তাঁবু প্লাবিত হয়েছে। বৃষ্টির পানি জমে এসব তাঁবুর ভেতরে থাকা মানুষদের জীবনযাপন আরও দুর্বিষহ হয়ে উঠেছে।

এদিকে, আরও বৃষ্টিপাতে যেসব এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি রয়েছে, সেসব স্থানকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন এলাকাগুলোতে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছেন। ফলে বৃষ্টিপাত অব্যাহত থাকলে তাদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া এসব মানুষের জন্য বৃষ্টি এখন নতুন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আশ্রয়ের ন্যূনতম ব্যবস্থাটুকুও প্রকৃতির প্রতিকূলতায় ভেঙে পড়ায় নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ