২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিমে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর থেকে। এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
রোববার (৮ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সব মাদ্রাসা প্রধানকে এ চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর বিকাল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠানোর কাজ সম্পন্ন করতে হবে।
সব আলিম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের (https://xiclassadmission.gov.bd) লগইন প্যানেলে প্রবেশ করতে হবে। প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে।
আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
পরবর্তীতে কোনো জটিলতা সৃষ্টি হলে এর দায়ভার বোর্ড কর্তৃপক্ষ নেবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এসএইচ/